নওগাঁয় যাচ্ছেন আল্লামা শফী

নওগাঁয় যাচ্ছেন আল্লামা শফী

নওগাঁয় যাচ্ছেন আল্লামা শফী

প্রসঙ্গ খতমে বুখারী অনুষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: পবিত্র বুখারী শরিফের দারস প্রদানের জন্য নওগাঁর দুই শিক্ষা প্রতিষ্ঠানে একই দিনে খতমে বুখারি অনুষ্ঠানে যাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রামের মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী। ৯ মার্চ সোমবার সকাল ১০টার এ আখেরি সবক অনুষ্ঠানে দরস দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

জানা যায়, বিগত বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে বুখারি অনুষ্ঠান। নওগাঁ সদরে অবস্থিত আল-জামিআতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসায় ১ম কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নওগাঁর সিমান্ত উপজেলা পোরশার প্রাণ কেন্দ্রে অবস্থিত, আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়া পোরশা মাদরাসায় ২য় কর্মসূচীতে অংশ নিয়ে বুখারির শেষ দরস প্রদান করবেন।

পোরশা মাদরাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ শাহ্ শরিফউদ্দিন চৌধুরী ও দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসার ছদরে মুহতামিম, আলহাজ্ব হযরত মাওলানা আবদুল মান্নান বুখারি অনুষ্ঠানে সকলকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *