নজরুল আমাদের হৃদয়ে
মাওলানা আমিনুল ইসলাম : ছোট বেলায় বইতে পড়ে ছিলাম, ছেলেটির নাম দুঃখ মিয়া। তার মনে অনেক দুঃখ। সেই ছেলেটি আসানসোলের রুটির দোকানে কাজ করত। কাজের ফাঁকে ফাঁকে পুঁথি পড়ত। বই পড়ত। কবিতা লিখত।
সেই দুঃখ মিয়াই হয়ে গেল আমাদের জাতীয় কবি। নজরুল ইসলাম এর অধ্যবসায়, মেহনত, মুজাহাদা তাঁকে অনেক উপরে নিয়ে ছিল। একজন শ্রমিক হওয়ার পরেও সে নিজে থেমে যান নি। তার মিশন চালিয়ে গেছেন সব সময়। নিজের সাধনা ঠিক রেখেছেন।
নজরুল যখন সৈনিক, থেমে যান নি তিনি। তাঁর কবিতার সংগ্রাম চলছেই। কোন সময় বেকার কাটেনি তার। কবিতার ধারা এগিয়ে চলেছে নজরুলের।
নজরুলকে বলা হয় ফিতরি সাহিত্যিক। মানে তিনি স্বভাবগত ভাবে সাহিত্যিক ছিলেন। তাঁর কলমে এমন এমন কবিতা আর লিখনী উঠে এসেছে, তা জাতিকে হতবাক করেছে।
নজরুলের কবিতা ছিল বৃটিশ দের বিরুদ্ধে। বৃটিশ বিরোধী আন্দোলনে বড় ভূমিকা রেখেছিল তাঁর কবিতা। কবিতার প্রতিটি চারণ যেন একেকটা বুলেটের মত বিধ ছিল বৃটিশদের। এজন্য তাকে কারাবরণ করতে হয়েছিল।
তার কবিতা গুলো জাতিকে এক নতুন দিগন্তে নিয়ে যেত। জাগরন তুলত মানুষের মাঝে। নজরুলের কবিতায় জন সাধারণের মাঝে সাড়া জাগত। নিস্তব্ধ জাতিকে জাগিয়ে তুলতে সক্ষম ছিল তাঁর কবিতা।
নজরুলের কবিতা একদম ছোট থেকে নিয়ে জোয়ান বুড়ো সকলের জন্য। ছোটদের জন্য তার কবিতা,বড়দের জন্য কবিতা। সকল স্তরের মানুষের জন্য তার কবিতা।
এমন কোন সেক্টর বাকি নেই, যেখানে নজরুলের কোন অবদান নেই। ছড়া,ছন্দ, কবিতা, গান, গজল, সব কিছুতে তাঁর কলম চলে ছিল।
প্রাইমারী থেকে নিয়ে স্নাতক শ্রেণীর সব জায়গাতে জুড়ে আছে নজরুল। সকল স্তরে তাঁর প্রতিভার স্বাক্ষর রয়েছে।
তার ইসলামী গান আজো হৃদয় ছুঁয়ে যায়, যতবার গাওয়া হয় পুরোনে হয় না কখনো।
মানে নজরুল যেরকম ছিলেন কবি, সেরকম একজন সংগ্রামী সিপাহসালাহর। আবার তিনি ছিলেন একজন খোদা প্রেমিক। নজরুলের লিখনীতে খোদা প্রেমের চাক্ষুস প্রমান উঠে আসত।
” খোদার ও প্রেমে শরাবো পিঁয়ে/ বেঁহুস হয়ে রই পড়ে হায়”
আবার তাঁর বাসনা ছিল, মসজিদের পাশে যেন তার কবর হয়। এটাও খোদা প্রেমের এক বড় নমুনা। সত্যি নজরুলের সেই বাসনা পুরন হয়েছিল।
আজ প্রায় ৪৩ বছর পার হতে চলেছে, নজরুল আমাদের মাঝে নেই। কিন্তু কারো কাছে মনে হয়না, নজরুল নেই। মনে হয় কবি নজরুল আমাদের সাথে মিশে আছে। নজরুল মোদের হৃদয়ে। নজরুল আমাদের আশে পাশে।
কেননা, নজরুল যে কীর্তি, তাতে ভোলা যাবে না। কবিতায়, গানে, ছন্দে, সব জায়গাতে নজরুল। বই খুললে নজরুল, রেডিওতে নজরুল, টিভিতে নজরুল। সব জায়গাতে নজরুলের অবদান।
আজীবন সাধনা করেছিলেন। গান, কবিতা, ছড়া- ছন্দে জাতিকে উপহার দিয়ে ছিলেন। যে গুলো এখনো আমাদের বড় খোরাক। নজরুলের কবিতা নেই তো কিছুই নেই। নজরুলের গান নেই তো কোন আমেজ নেই।
নজরুলের গান, কবিতা, ছড়া, ছন্দ, থাকবে চিরদিন।
পরিশেষে কবি নজরুলের রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত নসীব করুন। আমিন।
লেখক : শিক্ষক ও সমাজ বিশ্লেষক


