নবীজীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

নবীজীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে নবীজী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রনির বাবা জহর লাল দাসকে (৫৫) হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শনিবার বিকেলের পর রনির করা মন্তব্যটি স্থানীয় কয়েকজনের চোখে পড়ে। পরে রনির শাস্তির দাবিতে স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে রনির বাবা জহর লাল দাসকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম ঢাকা থেকে রনিকে গ্রেপ্তার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *