যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রায় তিন কোটি!

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রায় তিন কোটি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৯৯ লাখ ৯৩ হাজার তিনশ ৮৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৪৫ হাজার পাঁচশ ৪৪ জন।

দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে দুই কোটি ২০ লাখ ৩১ হাজার দু’শ ১৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৭৪ লাখ ১৬ হাজার ছয়শ ২৩ জন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১১ হাজার ছয়শ ৬৬ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার একশ ৭০ জন এবং মারা গেছে ২৬ লাখ ৫০ হাজার আটশ ৯৯ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯ কোটি ৬২ লাখ ৪৫ হাজার আটশ ২৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি সাত লাখ চারশ ৪৭ জন।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার তিনশ ৯৮ জন এবং বাকি দুই কোটি ছয় লাখ ১১ হাজার ৮৯ জনের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *