পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদী দুই পক্ষে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার আলোকবালিতে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্র বলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর থেকেই দুপক্ষে সংঘর্ষ চলতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।


