নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পাথেয় রিপোর্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। রোববার সকালে সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়ের বোস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহিদুল্লাহ মোক্তার (৪৫) এবং রাজু (৪০) ফাউসা এলাকার জহর আলীর ছেলে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ভোরে সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৫৫৪৮৩) চারজন ঢাকা থেকে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। খাদে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।

এদিকে রাজধানীর মালিবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মেডিকেল কলেজের এক ছাত্রীর। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পড়েন তিনি। নিহত আফসানা ইলিয়াস ইতি আনোয়ার খান মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন।

শনিবার (১৯ জানুয়ারি) রাত পৌঁনে আটটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি আনোয়ার খান মেডিকেল কলেজের ০৭ ব্যাচের ছাত্রী ছিলেন।ইতির সহপাঠীরা জানান, শনিবার সন্ধ্যায় ইতি রাজধানীর মালিবাগে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পড়েন।

এসময় স্থানীয়রা তাকে খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে নেয়া হলে আফসানা ইলিয়াস না ফেরার দেশে চলে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *