আমি ধর্ষিতা | নিজাম গাজী
আমি এক অসহায় মেয়ে আমি ধর্ষিতা,
অত্যাচারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি আমার মাতাপিতা।
নিরীহ আমাকে একা পেয়ে ধর্ষন করেছে ঐ বখাটের দল,
আমার ছিলনা কোনো শক্তি,ছিলনা কোনো বল।
আমার চিৎকারে আকাশ বাতাশ হয়েছে কম্পিত,
তবুও ঐ পাষানের দল হয়নি লুন্ঠিত।
আমার ধর্ষন নিরবে সবাই করেছে দর্শন।
প্রতিবাদ করেনি কেউ,গলেনি আমার প্রতি কারো মন।।
সমাজে আমি এখন কলঙ্কিত,
তবুও যে আমি এখনও জীবিত।
একাত্তরে যারা ধর্ষিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা,
কিন্তু আমায় যে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা।
ধর্ষকদের সাথে আমি দর্শকদের ও শাষ্তি চাই,
ওদের শাষ্তি ছাড়া যে আমার কোনো উপায় নাই।
আইনের দ্বারে ঘুরেছি আমি বারেবারে,
কিন্তু কেউই আমায় সাহায্য করেনি, হায়রে।
উপরের আদেশে কলঙ্কিত করে আমায় দিয়েছে ফেঁসে।
বলুন নায্য আইন আমি পাবো কোন দেশে?
সবাই আমায় নষ্টা বলে,করে অপমান।
সম্ভ্রম কেড়েছে ওরা আর আমি সম্ভ্রম দিয়ে পাই অপমান।।
ধর্ষিতা হলেও আমার আছে একটা পবিত্র সত্তা,
এই কলঙ্ক নিয়ে আমি আর বাঁচতে চাইনা,করতে চাই আমি আত্মহত্যা।
অত্যাচারিদের যদি হইতো বিচার, যদি থাকতো ওরা কারাগারে।


