নিম্নমুখী প্রবণতা অব্যাহত সূচকের

নিম্নমুখী প্রবণতা অব্যাহত সূচকের

নিজস্ব প্রতিবেদক ::  সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের গতি বেশ কম দুই পুঁজিবাজারে। কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করে ৫৪৯৬ পয়েন্টে।

ডিএসইতে রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৭৮ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৬৬ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭১টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে রবিবার দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৫১ দশমিক ৬৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১১ কোটি টাকা। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১১২টির। দর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *