নেতিবাচক প্রবণতায় সূচক

নেতিবাচক প্রবণতায় সূচক

অর্থনৈতিক প্রতিবেদক  ●  সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে বেচাকেনা। দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ৫ হাজার ৫১১ দশমিক শূন্য ৬ পয়েন্টে নামে। ৯ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ কমে ২ হাজার ২৬ দশমিক ১৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে ১ হাজার ২৭৪ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস। সারা দিনে ডিএসইতে ২৩ কোটি ৯১ লাখ ৪৬ হাজার ৩২৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭৭৪ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা।

আগের কার্যদিবসে তা ছিল ৬৩২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির বাজারদর। এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে ১০ হাজার ৩৫৭ দশমিক ৭৭ পয়েন্টে নামে।

৪৮ দশমিক ১ পয়েন্ট কমে ১৫ হাজার ১১ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪১ কোটি ১১ লাখ ১৪ হাজার ২৪৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ৬৫৯ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *