নিশ্চিতভাবেই বিশ্ব ইজতেমা হচ্ছে এবার : আল্লামা মাসঊদ

নিশ্চিতভাবেই বিশ্ব ইজতেমা হচ্ছে এবার : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : এ বছর বিশ্ব ইজতেমা স্থগিত হয়ে যায়নি বলে অভিমত জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমার তারিখ রদবদল বিষয়ে আলোচনা হয়েছে। এ বছর ইজতেমা স্থগিত হওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি।

দেশের তাবলীগ জামাতের সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের আলেমদের একটি প্রতিনিধি দল দারুল উলূম দেওবন্দ যাবে মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে বর্তমান ওয়াজাহাত- জানতে। মিডিয়ায় যেভাবে ঢালাও প্রচার হচ্ছে তা ঠিক নয়।

এ দিকে বৃহস্পতিবার তাবলিগ জামাতের চলমান সংকট নিরসন ও পূর্বের স্বাভাবিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আবারও দেওবন্দ যাচ্ছেন বাংলাদেশের আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রতিনিধি দল। ১৫ নভেম্বর বৃহস্প্রতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অফিসে তাবলিগ বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রাজধানীর কাওরান বাজারের আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলামের কাছে ইজতেমা স্থগিত বিষয়ে মিডিয়ার প্রচার নিয়ে জানতে চাইলে তিনি পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটা প্রতিবাদ আজ (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো হবে।

বৈঠকে উপস্থিত অপর একটি সূত্র জানিয়েছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের কথা বিবেচনা করে ইজতেমার তারিখ চূড়ান্ত না করার আহবান জানিয়েছেন মন্ত্রী মহোদয়। তিনি বলেছেন, নির্বাচন যথা সময়ে হলে ইজতেমা করা যাবে। না হলে হয়তো ইজতেমা পেছানো লাগতে পারে। নির্বাচনের তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন তাই ইজতেমার তারিখ চূড়ান্ত বলে ঘোষণা না করাই ভালো।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধি দলের উল্লিখিত ছয়জন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ।

তাবলিগের চলমান সংকট নিরসনে এ বৈঠক খুবই জরুরি ছিলো বলে মনে করছে তাবলিগের সাথীরা। তারা বলছে, আমরা কোন বিভাজন যাই না। আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই এ পথে মেহনত করছি। আমরা সাধারণ শিক্ষিত মানুষ। এরকম বিভাজন আমাদের খুব পীড়া দেয়। এর একটা স্থায়ী সুরাহা হওয়া দরকার। আজকের বৈঠক এবং প্রতিনিধি দলের দেওবন্দ সফর এর চূড়ান্ত একটা সুরাহা হবে বলে আমরা মনে করি। আর তাই যেন হয় সেজন্য আমরা দুআও করছি।

সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *