নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মোহাম্মদ হোসাইন (৩১) নামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

এইটিইউর একটি দল গোপন সংবাদ ও নিজস্ব নজরদারির ভিত্তিতে সোমবার (৬ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে।

মোহাম্মদ আসলাম খান বলেন, মোহাম্মদ হোসাইন সোশ্যাল মিডিয়া ও এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ প্রচার এবং অন্যদের জঙ্গিবাদে জড়াতে উৎসাহিত করে সশস্ত্র জিহাদে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে আসছিল। এছাড়া সে দীর্ঘদিন ধরে ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও ধর্মীয় উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, নাশকতামূলক কার্যক্রম এবং ‘আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)’ এর মতাদর্শ অনলাইনে প্রচার করে আসছিল।

অ্যান্টি টেররিজম ইউনিটের এই কর্মকর্তা বলেন, মোহাম্মদ হোসাইন এবিটির সদস্য পদ গ্রহণ, সমর্থন, অপরাধ সংগঠনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *