ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা

ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে খান ইউনুস শহরের কয়েকটি এলাকার ওপর ওই হামলা চালায় তারা।

জানা গেছে, ইসরায়েলি হামলা রুখতে ফিলিস্তিনিরাও ইসারায়েলি বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে।

ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, দখলদার ইসরায়েল খান ইউনুস শহরের আল-ক্বাদিসিয়াহ এলাকার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর কয়েক মিনিট পর লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায় যে, হামলা বন্ধ হয়নি। এখনো ইসরায়েলি বিমান থেকে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুসারে, গত রাতের বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে, বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়েছে। এ অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরায়েলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, ফিলিস্তিন থেকে আগুন বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *