পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেত্রকোণার কলমাকান্দায় ইয়াসমিন আক্তার (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে লেংঙ্গুরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও কৃষক জামাল উদ্দীনের মেয়ে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার রহস্য জানা যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ার মরদেহ উদ্ধার করে ওইদিন বিকালে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।


