পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. সাইফুল্লা বিন আব্দুর রহিম (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গলাচিপা উপজেলার এনজেড আলিম মাদরাসার শিক্ষক ছিলেন তিনি। তার বাড়ি গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই শিক্ষক। রাত ১১টায় মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী তাকে দাফন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *