পদ্মা সেতুর প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদ্মা সেতুতে নিজ হাতে টোল পরিশোধ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল পরিশোধ করেন তিনি।

এর আগে, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টায় পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। সেখানে তিনি বক্তব্য দেন।

সমাবেশ মঞ্চে শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

সমাবেশে বক্তৃতা শেষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন।

কর্মসূচি অনুযায়ী পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিকেল সাড়ে ৫টায় জাজিরা পয়েন্ট থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *