পবিত্র হজব্রত শেষে দেশে এলেন ডেপুটি স্পিকার

পবিত্র হজব্রত শেষে দেশে এলেন ডেপুটি স্পিকার

পবিত্র হজব্রত শেষে দেশে এলেন ডেপুটি স্পিকার

পাথেয় রিপোর্ট : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া পবিত্র হজব্রত পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ।

সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার উপ-পরিচালক স্বপন কুমার বিশ্বাস।

তিনি বলেন, পবিত্র হজ পালনকালীন তিনি দেশবাসীর জন্য দোয়া করেছেন। সকালে তাকে তার স্বজন, নিজ কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এবারের হজ ব্যবস্থাপনায় ডেপুটি স্পিকার সন্তোষ প্রকাশ করেন। বিমানবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কার্যক্রমেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *