পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : তথ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্যের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, “পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও তিনি দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। যেহেতু তিনি কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। তাই কেউ যদি বিদেশে গিয়ে কারও সঙ্গে গল্প করে আসেন, তার দায়-দায়িত্ব সরকার বা দলের নয়।”

রবিবার (২১ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের একটি বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। সেখানে তিনি বলেছিলেন, “শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।”

শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান এ প্রসঙ্গে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন। তার বক্তব্য দলের কোনো বক্তব্য নয়। তার মন্তব্যের দায় দল নেবে না।”

আব্দুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, “মোমেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, কিন্তু দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন, তাই তাকে দলের পক্ষ থেকে বিদেশের বিষয়গুলো সমাধানের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি (আব্দুর রহমান) এ ব্যাপারে ঠিক বলেছেন।”

মন্ত্রী বলেন, “উচ্চপদে অধিষ্ঠিত ব্যক্তিদের যেকোনো বিবৃতি দেওয়ার সময় সর্বদা সতর্ক থাকা উচিত। আমি নিজেও কথা বলার সময় খুব সতর্ক থাকি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *