পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ২৫ দফা

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ২৫ দফা

নিজস্ব প্রতিবেদক  ● পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে ট্র্যাফিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদানসহ ২৫ দফা সুপারিশ পেশ করেছে নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। শনিবার সকালে পল্টনস্থ মুক্তিভবনের হলরুমে অয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ পেশ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। অন্যান্যের মধ্যে নুরুর রহমান সেলিম, হাজী মো. শহীদ, তুষার রেহমান, সেকান্দার হায়াৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাষ্ট্রের জনগণকে সুরক্ষা ও যথাযথ নাগরিক সুবিধা প্রদানসহ দলমতের উর্ধ্বে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই সরকারের সাংবিধানিক দায়িত্ব। দেশের সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার পদক্ষেপ নেবে না, বাস মালিকদের পক্ষ নিয়ে সরকার পিছুটান দেবে, সড়ক ও সেতুমন্ত্রী হতাশা প্রকাশ করবেন, তা হতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *