নিজস্ব প্রতিবেদক ● বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১৫ কোটি টাকার ‘জরুরি ত্রাণ সহায়তা’ কার্যক্রম গ্রহণ করেছে। শুক্রবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে,কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর এরাকাসমূহে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে এ সংস্থার পক্ষ থেকে স্বাভাবিক কার্যক্রমের বাইরে এ ত্রাণ সহায়তা দেয়া হবে।
গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হাওর এলাকায় ব্যাপক ক্ষতি হওয়ায় চলমান ত্রাণ সহায়তার অতিরিক্ত হিসেবে ব্র্যাকের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে উপরোক্ত চারটি জেলায় মাসব্যাপী এই কার্যক্রম চলবে।
পরবর্তীতে স্থানীয় বাস্তবতা ও পরিস্থিতির আলোকে ব্র্যাক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


