পাকিস্তানের আকাশ-জমিন নিষিদ্ধ হচ্ছে ভারতের জন্য!

পাকিস্তানের আকাশ-জমিন নিষিদ্ধ হচ্ছে ভারতের জন্য!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশপথ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিবেচনা করছে পাকিস্তানের মন্ত্রিসভা। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এমন তথ্য জানিয়েছেন।

টুইটারে এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতীয় বাণিজ্যে পাকিস্তানের স্থলপথ সম্পূর্ণ বন্ধেরও আভাস দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তিনি বলেন, এসব সিদ্ধান্তের জন্য আইনগত আনুষ্ঠানিকতা কার্যকর করার কথা ভাবা হচ্ছে।

কাশ্মীরের স্বায়ত্তশাসনের বাতিলে ভারতীয় সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে পাকিস্তানের এই মন্ত্রী বলেন, মোদি শুরু করেছেন, আর আমরা শেষ করবো।

ফাওয়াদ চৌধুরীর এই মন্তব্য এমন এক সময় এসেছে, যার একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অধিকৃত কাশ্মীর নিয়ে সরকারে কৌশলে আস্থা স্থাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইমরান খান বলেন, কাশ্মীরের নিপীড়িত লোকদের সমর্থন দিতে যা করা দরকার, পাকিস্তান তা-ই করবে।

গত ৫ আগস্ট সাত দশক ধরে ভোগ করা কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।

এরপর মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ আরোপ করে এবং সেখানকার মূলধারার রাজনীতিবীদদের আটক করে।

সূত্র : ডন অনলাইন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *