পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত ৩

পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের লাহোরে পুলিশের অভিযানে কট্টর ডানপন্থি দল ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি এর অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

পুলিশ রোববার (১৮ এপ্রিল) দলটির কর্মীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছে। এ অভিযানকালে সংঘাত-সহিংসতায় অন্তত তিনজন নিহত হন।

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা এক উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৫ পুলিশকে জিম্মি করেছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য আহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ছয় সদস্যকে জিম্মি করে রেখেছে টিএলপি) সমর্থকরা। তাদের ওপর নির্যাতন করা হয়েছে বলেও ডনের খবরে জানানো হয়। দলটির প্রধান মোহাম্মদ সাদ রিজভিকে গ্রেফতারের পর সহিংস সংঘাতের সপ্তাহখানেক পর এমন ঘটনা ঘটেছে। এদিকে পুলিশ জানায়, জিম্মিদের মুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ জানায়, ভোরে নওয়ানকত পুলিশ স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে রেঞ্জারস ও পুলিশ কর্মকর্তাদের ফাঁদে আটকে ডিএসপিকে মারকাজে (টিএলপির প্রধান কার্যালের নাম) তুলে নিয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, মসজিদ কিংবা মাদ্রাসার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনার ইচ্ছা পুলিশের নেই। তবে আত্মরক্ষা ও জনগণের সম্পদ সুরক্ষায় অভিযানে যেতে হতে পারে।

অন্যদিকে দলটির মুখপাত্র শফিক আমিনি বলেন, লাহোরের ইয়ামিন খান চকে অবস্থান বিক্ষোভ থেকে কর্মীদের পুলিশ সরিয়ে দিতে চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। আমাদের চার সমর্থককে হত্যা ও বহু লোককে আহত করেছে পুলিশ।

তিনি বলেন, ফরাসি রাষ্ট্রদূত পাকিস্তান ছেড়ে না গেলে এবং সরকারের সঙ্গে আমাদের সমঝোতা বাস্তবায়ন না করা পর্যন্ত নিহতদের কবর দেব না।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফ্রান্সে নবী হয়রত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশের প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারে পাকিস্তান সরকারকে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল টিএলপি।

কিন্তু কর্তৃপক্ষ দলটির প্রধান মোহাম্মদ সাদ রিজভিকে গ্রেফতার করে। এতে দেশজুড়ে টিএলপি নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *