পাঞ্জশির যুদ্ধে ৭ তালেবান যোদ্ধা নিহত

পাঞ্জশির যুদ্ধে ৭ তালেবান যোদ্ধা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে তালেবান বাহিনীর সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে মিলিশিয়া গোষ্ঠীটির এক প্রতিনিধি।

সোমবার (৩০ আগস্ট) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের সুত্রে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, পাঞ্জশিরে আহমেদ মাসুদের অনুগত বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাশতি বলেছেন, উপত্যকার পশ্চিম প্রবেশদ্বারে এনআরএফ-এর লক্ষ্যবস্তুতে তালেবান হামলা চালালে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সূত্রপাত।

তার ভাষ্যমতে, উপত্যকার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তার পরীক্ষা নেওয়ার জন্য চালানো এই হামলা প্রতিহত করা হয়েছে। তাতে ৭ তালেবান নিহত এবং আরও আট জন আহত হয়েছেন। হামলায় এনআরএফ বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে তালেবানোর কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *