পাঠ্যপুস্তকে রাজাকারদের কুকীর্তি ছাপার কথা ভাবছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পাঠ্যপুস্তকে রাজাকারদের কুকীর্তি ছাপার কথা ভাবছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পাঠ্যপুস্তকে রাজাকারদের কুকীর্তি ছাপার কথা ভাবছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পাথেয় রিপোর্ট :: পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা উপস্থাপনের পাশাপাশি রাজাকারদের কুকীর্তিও তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আমরা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা যেমন তুলে ধরতে চাই, তেমনিভাবে রাজাকার, আল বদর, আল শামসদের কুকীর্তির কথাও তুলে ধরতে চাই। যাতে করে শিক্ষার্থীরা কোনটা ভালো, কোনটা খারাপ তা জানতে ও বুঝতে পারে। আগামীতে রাজাকারদের কুকীর্তি পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। যুদ্ধ শেষে আমরা অস্ত্র জমা দিলেও ট্রেনিং, চেতনা জমা দেইনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করেছিল। যারা পেছনে থেকে বঙ্গবন্ধুকে খুনের আয়োজন করেছিল তাদের এখন বিচারের সময় এসেছে।

সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের প্রকল্প পরিচালক আব্দুল হাফিজ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মুক্তিযোদ্ধা করুনাময় দাস, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু রায় চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *