পানি উৎসবে মিয়ানমারে ১৪ জনের প্রাণহানি, আহত ১৫২

পানি উৎসবে মিয়ানমারে ১৪ জনের প্রাণহানি, আহত ১৫২

আন্তর্জাতিক ডেস্ক ● মিয়ানমারে চলতি বছরের পানি উৎসব চলাকালে অপরাধজনিত ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও ১৫২ জন আহত হয়েছে। শনিবার এই ঘটনাগুলো ঘটেছে। সোমবার দেশটির এক কর্মকর্তা একথা জানান।

মিয়ানমার ভাষার পত্রিকা মায়ানমা আলিন ডেইলি জানায়, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি, দলবদ্ধভাবে মারামারি সংক্রান্ত ১৪৭ ঘটনা ঘটেছে।

চলতি বছর বৃহস্পতিবার থেকে রোববার ঐতিহ্যবাহী পানি উৎসব চলে।

মিয়ানমারের গত বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও আরো ৩১৬ জন আহত হয়।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *