পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাথেয় রিপোর্ট : পাবনা-বগুড়া মহাসড়কে ছোন্দাহ ব্রিজ নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি। এছাড়া আহত হয়েছেন প্রায় ১৫জন বাসের যাত্রী। নিহত ব্যক্তির হলেসন মোঃ রফিক (৩২)। তার বাড়ি পাবনা সদর উপজেলা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার সময় সরকার ট্রাভেলর্স নামে একটি যাত্রীবাহী কোচ (যার নম্বর- ঢাকা মেট্রো ব- ১৪-৬৬০৩) পাবনা থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পাবআ-বগুড়া মহাসড়কের ছোন্দাহ ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের (যার নম্বর ঢাকা মেট্রো ট- ২০-৬৮৮৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের হেলপার পাবনা সদর উপজেলার মোঃ রফিক (৩২) নামের একজন ঘটনাস্থলে মারা যান।

এই সড়ক দুর্ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে সবুজ (৩০), রিপন (৩৫), মামুন (২৫), সেলিনা খাতুন (৩০), সাইদুর রহমান (৪৫), খায়রুল ইসলাম (৩৫), সজিব (৩০), সানোয়ার (৩২) কে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল শেখ জিল্লুর রহমার, বেড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *