পুরানা পল্টনে বাসায় আগুন

পুরানা পল্টনে বাসায় আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর পুরানা পল্টনে একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, রাত ১০টা ৫ মিনিটে পুরানা পল্টনের একটি বাসায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণের আগেই আগুন নিভে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *