পুলিশের প্রতি সদয় হোন
আবিদ রহমান : পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, সেবক। একবার ভাবুন তো! যদি পুলিশ না থাকত তাহলে কী হত? রাত্রে ঘুমানো যেত না, পথে ঘাটে চলা যেত না। দেশ বসবাসের অযোগ্য হয়ে যেত।
সংখ্যালঘুরা সবসময়ই পুলিশের উপর নির্ভরশীল হয়। মনে করুন, এটা ভারত, আপনি সংখ্যালঘু, উগ্র হিন্দুরা পথে ঘাটে, কারণে অকারণে আপনাকে পিটিয়ে মেরে ফেলতে চায়। তখন আপনি কিন্তু পুলিশ ছাড়া বাঁচার পথ দেখবেন না।
বিজ্ঞানকে এতটা বিশ্বাস করবেন না
আমাদের ধর্মপ্রাণ ভাইয়েরা বিজ্ঞানকে গালি দেন, ছেলে পেলেকে বিজ্ঞান না শিখিয়ে ধর্মের বুলি বেশি জপাতে ভালবাসেন। কিন্তু বিজ্ঞানের মারপ্যাঁচ বুঝার আগেই বিজ্ঞানকে আল্লাহর মত একশো ভাগ বিশ্বাস করে বসেন। (যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক) ফেসবুকে লেখা থাকলে যার নাম সেই যে লিখেছে একথা কে বলল রে বাবা? শুধু ফেসবুক না, বাংলাদেশ ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায়।সেকথা মাথায় রাখতে হবে।
মুরূব্বিরা বলতেন, এক মন ইলমের সাথে সাত মন আকল লাগে। আপনি আপনার এলাকার প্রভাবশালী কোন নেতার বিরুদ্ধে প্রকাশ্যে ফেসবুকে লেখবেন না, কারণ এতে আপনি আক্রমনের স্বীকার হতে পারেন।
আর এক সংখ্যালঘু নিরীহ যুবক বুঝি পুরো জাতীর বিরুদ্ধে লেখে যাবে? তার কী জানের মায়া নাই?
পুলিশ যেন বিশ্বাস রাখে
মানুষ আপনাদের পোশাককে চিরদিনই ইচ্ছায় অনিচ্ছায় শ্রদ্ধা করে আসছে। এ শ্রদ্ধা আপনারা জিইয়ে রাখবেন। অধৈর্য হয়ে মানুষের বুকে গুলি ছুড়বেন না। আমরা ভিডিওতে দেখেছি শার্ট প্যান্ট পড়া একদল যুবক আপনাদের দরজায় লাথি দিচ্ছে আর মাদরাসার ছাত্ররা যুবকদেরকে নিবৃত্ত করছে। আপনারা কী করলেন? বের হয়ে নিরীহ মাদরাসা ছাত্রদেরকে গুলি করলেন।
অসহায় মানুষদেরকে দেদারছে গ্রেফতার বন্ধ করুন। মিথ্যা মামলা দিবেন না। রাষ্ট্রীয় পোশাক পরে মিথ্যা বেমানান।
লেখক : ব্যাংকার


