পূজামণ্ডপে হামলা : মেয়রের পিএস আটক

পূজামণ্ডপে হামলা : মেয়রের পিএস আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লা নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে সহিংসতার ঘটনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মাইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৬ নভেম্বর রাঙ্গামাটির সাজেক এলাকা থেকে বাবুকে গ্রেপ্তারের করে পুলিশ। পরে সে রাতেই তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আনওয়ারুল আজিম জানান, নগরীর নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে হামলা ভাঙচুরের ঘটনায় মণ্ডপের উদযাপন কমিটির করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত মইনুদ্দিন আহমেদ বাবুকেও আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাবুর অবস্থান শনাক্ত করে শনিবার রাতে রাঙ্গামাটির সাজেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন রাতেই তাকে সাজেক থেকে কুমিল্লা নিয়ে আসা হয়।

ওই সহিংসতার ঘটনায় বাবুর সঙ্গে আর কারা কারা জড়িত ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করার কথা রয়েছে।

গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *