পূবাইলে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পূবাইলে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বেলা সোয়া ১০টার দিকে টঙ্গীর মাজুখান এলাকার একতা ঝুট মিলের গুদামে আগুন লাগার খবর পান। টঙ্গীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তাও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *