প্রকৃতিতে শীতের আভাস
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি মাসের প্রথম দিকে ঢাকাসহ সারাদেশে শীতের আবহ চলে এসেছে। তবে গত কয়েক দিন ধরে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই আবহ আরও দু-একদিন থাকতে পারে। এরপর আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।
শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহ আরও দু-একদিন থাকতে পারে। এরপর আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত কয়েক দিনের মতো আবহ আরও দু-একদিন থাকতে পারে। এরপর আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।
শুক্রবারও তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে প্রায় ১৫ দিন ধরে পঞ্চগড়ে দিনের বেলা রোদের তীব্রতা থাকলেও রাতে শীত অনুভূত হচ্ছে। টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে জেলার শেষ প্রান্ত তেঁতুলিয়ায়। শুক্রবার সকাল নয়টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে তেঁতুলিয়ায় সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে। আবার সর্বোচ্চ তাপমাত্রা উঠছে ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হিমালয়ের খুব কাছাকাছি জেলা হওয়ায় পঞ্চগড়ে সহজেই উত্তর–পশ্চিম দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করায় হেমন্তেই এমন শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
হেমন্তের মাঝামাঝি এই সময়ে সন্ধ্যা নামলেই জেলার মানুষকে ঠান্ডায় কাবু করছে উত্তরের হিমেল হাওয়া। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও রাতে গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়। তবে গত কয়েক দিনের তুলনায় আকাশ কিছুটা পরিষ্কার হয়ে কুয়াশার পরিমাণ কমেছে দেশের সর্ব উত্তরের এই জনপদে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সাইপ্রাস থেকে আসা ঠান্ডা বাতাস হিমালয়ে ধাক্কা খেয়ে সরাসরি এই এলাকায় আসায় এখানে তাপমাত্রা কমে যাচ্ছে। এ ছাড়া দিনভর রোদ থাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের সৃষ্টি হচ্ছে।
এর আগের দিন (মঙ্গলবার) সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার সকালে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিন সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জেলার তেঁতুলিয়া উপজেলা শহরের বাসিন্দা কবির হোসেন বলেন, কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় দিনে তীব্র রোদ থাকছে, আর সন্ধ্যা হলেই ঠান্ডা বাতাসে শীত অনুভূত হচ্ছে। রাতে লেপ-কাঁথা জড়িয়ে ঘুমাতে হচ্ছে। বর্তমানে কুয়াশা কম থাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এতে বেলা বাড়ার সঙ্গে রোদের তীব্রতাও বাড়ছে। দিনে হালকা পোশাকে চলাচল করলেও সন্ধ্যায় গরম কাপড় পরেই বের হতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তেঁতুলিয়া হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় উত্তর–পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস সরাসরি এখানে আসছে। সাইপ্রাস থেকে আসা ঠান্ডা বাতাস হিমালয়ে ধাক্কা খেয়ে সরাসরি এই এলাকায় আসায় এখানে তাপমাত্রা কমে যাচ্ছে। এ ছাড়া দিনভর রোদ থাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।


