২০২১ সালে ব্যাংকে সবচেয়ে বেশি ছুটি মে মাসে

২০২১ সালে ব্যাংকে সবচেয়ে বেশি ছুটি মে মাসে

২০২১ সালে ব্যাংকে সবচেয়ে বেশি ছুটি মে মাসে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  আগামী বছর দেশের সব ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২২ দিন। আর এর সঙ্গে ২ দিনের ব্যাংক হলিডে মিলিয়ে মোট ২৪ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ২০২১ সালের মে মাসে সবচেয়ে বেশি বন্ধ থাকবে ব্যাংক। এই এক মাসে ব্যাংকে সাত দিন সরকারি ছুটি থাকবে। মে দিবস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর ও বৌদ্ধ পূর্ণিমার জন্য মে মাসে সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। অবশ্য এর মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটির দিন; শুক্র ও শনিবার।

ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায়, মে মাসে সর্বোচ্চ ছুটির পর দ্বিতীয় সর্বোচ্চ ছুটি থাকবে জুলাইয়ে। ওই মাসে সাপ্তাহিক ছুটির বাইরে চার দিন ব্যাংক বন্ধ থাকবে। ১ জুলাই ব্যাংক হলিডে, আর ২০ থেকে ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার ছুটি ১-২ দিন এদিক-সেদিক হতে পারে। সেটা হলেও জুলাইয়ে ব্যাংকে চার দিন সরকারি ছুটিই থাকবে। এরপর মার্চ, আগস্ট ও ডিসেম্বরে তিন দিন করে সরকারি ছুটি থাকবে।

২০২১ সালের ১২ মাসের মধ্যে সাপ্তাহিক ছুটির বাইরে ব্যাংকে জানুয়ারি, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। এছাড়া ব্যাংকে ২৪ দিনের সরকারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ৮ দিন পড়েছে শুক্র ও শনিবার। তবে চাঁদ দেখা সাপেক্ষে দুই ঈদের দিনের হেরফের হলে সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনে সরকারি ছুটিরও কিছুটা হেরফের হতে পারে।

গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আটদিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিনের ছুটি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *