প্রতারণাকারী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রতারণাকারী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্রাহকদের সাথে যে সকল ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নানাভাবে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ সংক্রান্ত কমিটির বৈঠক থেকে সুপারিশের বিষয়টি উঠে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক এবং ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান। তিনি বলেন, অনিয়মের অভিযোগ ওঠা ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। এসব ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অমান্য করার বিষয়টি প্রাথমিকভাবে প্রামাণিত। তাই মিনিস্ট্রি দায়িত্ব নেবে না। তাদের বিরুদ্ধে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়, সেই সুপারিশ চিঠি আকারে শিগগিরই পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

সম্প্রতি গ্রাহকদের আন্দোলনের প্রেক্ষিতে আলোচনায় উঠে আসে ইভ্যালির প্রতারণার কথা। তাদের নিজেদের ভাষ্য, গ্রাহকের কাছে ৩১১ কোটি টাকা দেনা আছে তারা। তবে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা সংশ্লিষ্ট অনেকের। হাজার হাজার গ্রাহক টাকা জমা দিলেও তাদের পণ্য পাচ্ছেন না। তাগাদা দিলে দিনের পর দিন গ্রাহকদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে।

ই-অরেঞ্জের বিরুদ্ধেও একই অভিযোগ। বিভিন্ন পণ্যের অর্ডারের বিপরীতে প্রতিষ্ঠানটিতে গ্রাহকরা যে অর্থ জমা দিয়েছেন, সেই অর্থ রীতিমতো লোপাট করা হয়েছে। প্রতিষ্ঠানটির দুটি ব্যাংক হিসাব থেকে বিভিন্ন সময় তুলে নেওয়া হয়েছে প্রায় ১ হাজার ৯ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *