প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নবীজীর আদর্শ : সিদ্দীকুল্লাহ চৌধুরী

প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নবীজীর আদর্শ : সিদ্দীকুল্লাহ চৌধুরী

প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নবীজীর আদর্শ : সিদ্দীকুল্লাহ চৌধুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করাও নবীয়ে রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে উল্লেখ করে রাজ্য জমিয়তে উলামা ও রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বোর্ডের সভাপতির তথা রাজ্য সরকারের জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নবীজীর আদর্শ। প্রতিবেশীর সঙ্গে নবীজীর ব্যবহার ছিল মনমুগ্ধকর।

মুর্শিদাবাদের কান্দি ব্লকে দারুল উলুম মাহালং-জিয়াখর্দ্দ মাদ্রাসায় দোয়ার মজলিসে উপস্থিত রাজ্য জমিয়তে উলামা ও রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বোর্ডের সভাপতির তথা রাজ্য সরকারের জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

এদিনের মজলিসে তিনি বলেন, পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই হল স্রষ্টার আনুগত্য স্বীকার করে তার সান্নিধ্য অর্জন করা। তাই তো আমারা নামাজ, রোজা, হজ, যাকাত প্রদানের মাধ্যমে ইবাদত করি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্বের উপর জোর দিয়ে বলেন, নামাজ রোজা আর হজই শুধু ইবাদত নয়, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরে বলেন, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করাও এবাদত। এতিমকে ভালোবাসাও এবাদত। স্ত্রীর মর্যাদা দেওয়া ও নারী জাতির সন্মান করাও এবাদত। এর দ্বারা আল্লাহ্‌ রাজি খুশি হন। বর্তমানে নারী নির্যাতনের কথা বলতে গিয়ে, দয়ার নবীর আদর্শকে তুলে ধরে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে ভালোবাসতেন।

কখনও নারী জাতির প্রতি নির্যাতন করেন নি। আগত রমজান মাসে সকলকে সংযামী হয়ে রোজা রাখার উপদেশ দেন। উপযুক্ত শিক্ষক দ্বারা শিক্ষা ব্যবস্থা সুন্দর করার নির্দেশ দেন।ইসলামী শিক্ষাই মানুষকে ধার্মিক, চরিত্রবান, কর্মঠ, আদর্শবিদ, মহৎ জ্ঞানী ও সংযমী করে তোলে। সুতরাং সমাজের মাঝে কোরআন ও হাদিসের ধারক ও বাহক হয়ে ইসলামী বিধান মতে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।এই দায়িত্ব ও কর্তব্য মঙ্গলের কারণ ও নাজাতের পথ হবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন, মাওলানা গোলাম মর্তুজা, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নাসিরুদ্দিন, মাওঃ জাকারিয়া, মুফতি মিজানুর রহমান, শামসুজ্জোহা, আজফার হোসেন, মনিরুল ইসলাম, মাওলানা আহমাদ, মাওলানা আসাদুজ্জামানপ্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *