পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফ্রিকায় প্রতিষ্ঠার ১৩৫ বছর পর একটি মসজিদে আজান শুরু করলো তুরস্ক সরকার। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের একটি মসজিদে ১৩৫ বছর ধরে আজান বন্ধ ছিল। সম্প্রতি প্রতিষ্ঠার ১৩৫ বছর পর পুনরায় আজান চালু করেছে তুরস্ক সরকার।
তুর্কি সাহায্য ও সমন্বয় সংস্থা (টি আই কে এ) এর সহযোগিতায় ‘নূরূল হামিদিয়্যাহ’ নামক উসমানী শাসনামলীয় এই মসজিদটি পুনঃসংস্কারের পরে নতুন করে আজান দেওয়ার মাধ্যমে আবার চালু করা হলো।
উসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের শাসনামলে আজ থেকে ১৩৫ বছর পূর্বে নির্মিত এই মসজিদটি নতুন করে চালু করার সময় তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


