প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সোমবার

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী আজ সোমবার দেশে ফিরছেন। তিনি গত ১৭ এপ্রিল ওয়েস্টমিনিস্টারে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কেন্দ্রে ক্ষমতায়নে শিক্ষা : কমনওয়েলথ দেশগুলোতে মেয়েদের জন্য সমমাত্রিক ও গুণগত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থা শীর্ষক কমনওয়েলথ ওম্যান ফোরামের অধিবেশনে যোগ দেন।
প্রধানমন্ত্রী একই দিনে যুক্তরাজ্যের খ্যাতনামা থিঙ্কট্যাঙ্ক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান বক্তা হিসেবে যোগ দেন।
তিনি ১৮ এপ্রিল এশীয় নেতাদের এশিয়ার ক্রমবর্ধমান বিকাশ কি অব্যাহত রাখা সম্ভব (ক্যান এশিয়া কিপ গ্রোয়িং) শীর্ষক গোলটেবিল বৈঠক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন।
২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের ফাঁকে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
শেখ হাসিনা ২১ এপ্রিল আওয়ামী লীগ লন্ডন শাখা আয়োজিত লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের জন্যে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *