প্রেমিকের বিরুদ্ধে মৃত সন্তান নিয়ে থানায় তরুণী

প্রেমিকের বিরুদ্ধে মৃত সন্তান নিয়ে থানায় তরুণী

প্রেমিকের বিরুদ্ধে মৃত সন্তান নিয়ে থানায় তরুণী

রংপুর প্রতিনিধি : প্রেমিক কৌশলে গর্ভপাতে সহযোগিতা করেছেন, এতেই নতুন পৃথিবীতে আসা সন্তান মারা গেছেন। ক্ষেপেছেন তরুণী। সোজা চলে এসেছেন থানায় মৃত বাচ্চাটি নিয়ে। থানায় নিয়ে গিয়ে প্রতারক প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা করলেন এই কলেজ ছাত্রী। ঘটনাটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের লাঙলেরহাট এলাকার।

স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়া প্রতারণার শিকার ওই ছাত্রীর অভিযোগ, একই কলেজের অনার্সের ছাত্র জনি তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় বিয়ের কথা বললে জনি ঢাকায় পালিয়ে যায়।

এভাবে ৬ মাস কেটে গেলে জনি বিয়ের কথা বলে তার বন্ধু শিমুলের মাধ্যমে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রংপুরের একটি বাসায় নিয়ে আসে এবং জনি ঢাকা থেকে রওনা দিয়েছে জানিয়ে তাকে ওই বাসায় অপেক্ষা করতে বলে।

এসময় শিমুল তাকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পাশের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়। পরদিন কৌশলে গর্ভপাত হওয়া মৃত সন্তানটি ব্যাগে করে মেয়েটি তার বাড়িতে যায়।

পরে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে গঙ্গাচড়া মডেল থানায় গিয়ে নিজে বাদী হয়ে জনি ও শিমুলের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগে মামলা করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, মামলা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *