পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গতকাল রবিবার (২৭ জানুয়ারি) ফিলিপাইনের একটি গির্জায় জোড়া বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়।এতে আহত হয়েছে আরো ৮১ জন।
বিস্ফোরণে পর প্রাথমিকভাবে সন্দেহের তির ছিল ফিলিপাইনের জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের দিকে৷কারণ সেখানে নিজেদের ঘাঁটি তৈরি করেছে সংগঠনটি৷ তবে রোববার রাতেই ঘটনার দায় কাঁধে আইএস জঙ্গিরা৷
এদিকে ওই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে ধ্বংস করে দেয়ার প্রত্যয় ঘোষণা করেছে ফিলিপাইনের সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের সুলু প্রদেশের জোলোতে জোলো ক্যাথেড্রালে বিস্ফোরণ দুটি ঘটে। প্রথম বিস্ফোরণটি প্রার্থনা চলার সময় গির্জায় ঘটে এবং দ্বিতীয়টি গির্জার পার্কিং এলাকায় ঘটানো হয়।
খবরে বলা হয়, এ হামলায় বেসামরিক লোক ছাড়াও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। ম্যানিলা বুলেটিন জানায়, হামলায় নিহত সেনার সংখ্যা ৫ জন।


