পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিশু সন্তান জন্ম হলে কি নাম রাখা হবে তাই নিয়ে অনেক উচ্ছাস তৈরী হয় পরিবারে। বাবা-মা’র চাইতে দাদী, নানী বা আত্মীয়দের মধ্যেই এ নিয়ে খুশীর হিড়িক পড়ে বেশী। তবে আমাদের দেশে যাই হোক একটি নাম কিন্ত নরওয়েতে সবচেয়ে বেশী জনপ্রিয়।
১১ বছর ধরে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ বলে ঘোষণা করেছে নরওয়ে। দেশটির রাজধানী অসলোতে ১১ বছর ধরে ছেলেদের নামের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ।
২০০৮ থেকে অসলোতে বিভিন্ন ধরনের বানান লিখে মোহাম্মদ নাম সবচেয়ে বেশি খোঁজা হয়। ২০০৮ সাল থেকে প্রতি বছরই এই নামটি সবচেয়ে জনপ্রিয় ছেলে শিশুদের নাম হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। টানা এগারো বছর একটি নাম এক শহরে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে স্বীকৃতি পাওয়ার রেকর্ড খুব বেশি নেই বিশ্বে।
নরওয়ের রাজধানীতে প্রতিযোগিতায় অস্কার, আকসেল এবং জ্যাকব এ ধরনের শীর্ষ নাম টপকে মোহাম্মদ নাম প্রথম হয়েছে। এ ছাড়া অন্য দেশগুলোতে লুকাস, ফিলিপ ও অলিভারকে দেশব্যাপী সবচেয়ে জনপ্রিয় ছেলেদের নাম ঘোষণা করা হয়।হযরত মোহাম্মদ (সা) ইসলামের শেষ নবী ও রাসূল- যে কারণে মুসলিমদের মাঝে বিশ্বব্যাপীই এই নামটির জনপ্রিয়তা ব্যাপক।
অসলো একটি ক্রমবর্ধমান মুসলমান সম্প্রদায়ের বসতি যেখানে প্রায় ১০ শতাংশ জনসংখ্যা ইসলামের অনুসারী। পাকিস্তানি, সোমালি, ইরাকি ও মরক্কোন অসলোতে একটি বৃহত্তম মুসলিম সম্প্রদায় তৈরি করেছে।


