মোবাইলে ৩ দিনের কম কোনও প্যাকেজ নয়

মোবাইলে ৩ দিনের কম কোনও প্যাকেজ নয়

পাথেয় রিপোর্ট : ইন্টারনেট সুবিধা দিতে নানারকম প্যাকেজের ধরণ করেছে বিভিন্ন অপারেটরগুলো। ঘন্টা থেকে শুরু করে দিন,সপ্তাহ মাস। তবে এবার নতুন নিয়ম আসছে ইন্টারনেট প্যাকেজে। তিন দিনের নিচে কোনও প্যাকেজ দিতে পারবে না মোবাইল অপারেটররা। মোবাইল ফোনে ভয়েস ও ইন্টারনেটের ক্ষেত্রে যেকোনও প্যাকেজ বা অফারের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ৩০ দিন পর নিয়মটি পর্যালোচনা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশে মোবাইল ফোন অপারেটরগুলোর এখন দুইদিন, একদিনেরও প্যাকেজ রয়েছে। ভয়েস বা ডাটা শেষ না হলেও কেবল মেয়াদ না থাকায় তা ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন না। দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা ক্ষোভ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বিটিআরসি এ উদ্যোগ নিয়ে থাকতে পারে। জানা গেছে, এই মেয়াদ আরও বাড়তে পারে।

নির্দেশনায় বলা হয়, মোবাইল অপারেটরদের সকল প্যাকেজের নূন্যতম মেয়াদ হবে তিন দিন। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এক মাস এ নির্দেশনা আরও একবার পর্যালোচনা করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ইন্টারনেট প্যাকেজে ‘পে পার ইউজ’ বা যতটুকু ব্যবহার ততটুকু খরচের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টাকা পর্যন্ত ব্যবহারের সুযোগ দেওয়া যাবে একজন গ্রাহককে। ৫ টাকার বেশি খরচ হলে গ্রাহকদের নির্দিষ্ট প্যাকেজে যেতে হবে।

এর আগে গত সপ্তাহে টেলিযোগাযোগ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিটিআরসি’র চেয়ারম্যান জানিয়েছিলেন সাত দিনের নিচে কোন প্যাকেজ না দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিটিআরসি। তবে শেষ পর্যন্ত সাত দিন থেকে সর্বনিম্ন মেয়াদ তিন দিনে নামিয়ে আনা হয়েছে।

এ ছাড়া ‘পে পার ইউজের’ ক্ষেত্রে গ্রাহকের প্রতারিত হওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিটিআরসি’র নতুন সিদ্ধান্তের ফলে অপারেটরদের দ্বারা গ্রাহকের প্রতারিত হওয়ার ঝুঁকি কমে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *