ফিলিস্তিনিরা রকেট ছুড়ছে, আর পাথর নয় : রুহানি

ফিলিস্তিনিরা রকেট ছুড়ছে, আর পাথর নয় : রুহানি

ফিলিস্তিনিরা রকেট ছুড়ছে, আর পাথর নয় : রুহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাথরের দিন শেষ, এবার ফিলিস্তিনিরা রকেট ছুড়ছে বলে মন্তব্য করেছেন রানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ফিলিস্তিনিরা এখন ইসরাইলের ক্ষেপণাস্ত্রের জবাবে পাথর নয়, রকেট ছোড়ে পাল্টা জবাব দিচ্ছে।

বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

রুহানি বলেন, একটা সময় ছিল যখন ফিলিস্তিনের জনগণ পাথর ছোড়ে নিজেদের রক্ষার চেষ্টা করত। এখন সময় বদলে গেছে। আজকের দিনে ফিলিস্তিনিরা ইসরাইলকে দাঁতভাঙা জবাব দিচ্ছে। ফিলিস্তিনিদের এই সাহস, ত্যাগ ও প্রযুক্তিগত সফলতার জন্য ধন্যবাদ।

সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলার জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা যে ক্ষেপণাস্ত্র ছোড়েছে, তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ফিলিস্তিনিদের এই প্রতিরোধের মুখে ইহুদিবাদী সেনারা ৪৮ ঘণ্টার মধ্যে পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরাইলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের সে ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার যখন সারাবিশ্বে পবিত্র কুদস দিবস পালন করা হবে, তার আগমুহূর্তে প্রেসিডেন্ট রুহানি মন্ত্রিসভার অধিবেশনে এ বক্তব্য দিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *