পাথেয় রিপোর্ট: বাংলাদেশ জমিয়তুল উলামা ফেনীর উদ্যোগে সম্প্রতি “রমযানের তাৎপর্য এবং ঈমান-আমলের গুরুত্ব” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার মহিপাল কুরআনিয়া মাদরাসায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম জামেয়া ইসলামিয়ার মোহতামিম মাওলানা কবির আহমদ সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মাওলানা কবির বলেন, রমযান হলো আত্মাকে পরিশুদ্ধ করার সময়।সংযম সাধনার মাস।মানবতাকে জাগিয়ে তোলার মাস।নিজে আমল করা এবং অন্যকে আমলের পথে ডেকে আনা এ মাসের শিক্ষা। আর এ শিক্ষাকে গ্রহণ করেই আমাদের সামনের দিনগুলো কাটানো উচিৎ। দ্বীনের শিক্ষাকে সমাজের সর্বত্র পৌঁছে দেয়াই হলো ঈমানের দাবী এবং গুরুত্ব। আমি মনে করি বাংলাদেশ জমিয়তুল উলামা এ মিশনকে সামনে নিয়েই এগিয়ে যাচ্ছে।
জমিয়তুল উলামার ফেনী জেলা আহ্বায়ক মহিপাল কুরআনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওসমান গণীসহ জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।


