ফেনীতে মক্কা শরীফের ইমামের ইমামতিতে লক্ষাধিক মুসল্লি

ফেনীতে মক্কা শরীফের ইমামের ইমামতিতে লক্ষাধিক মুসল্লি

পাথেয় রিপোর্ট : ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে ১ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজে খুতবা দিয়ে ইমামতি করেছেন পবিত্র মক্কা শরীফের মসজিদ জামেআশ শোহাদার ইমাম ও খতিব শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশশারআবি।

জানা যায়, দাগনভূঞায় শুক্রবার জুমার নামাজে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বিদেশী অতিথি মাদ্রাসা প্রাঙ্গণে অবতরণ করেন। পরে তিনি উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

ফেনী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল্লাহ মুছাপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক আহনাফ সেন্টার সৌদি আরবের চেয়ারম্যান শায়েখ মিযানুর রহমান হানাফী, দারুল উলুম ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ ক্বারী নেছার আহমাদ নেছারী, দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী।

এনটিভি লন্ডনের উপস্থাপক ও রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় মহাসম্মেলনে আলোচক ছিলেন হাফেজ মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেছেন।

জুমার খুতবায় পবিত্র মক্কা শরীফের মসজিদ জামে আশ শোহাদার ইমাম ও খতিব শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশ্শারআবি মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিলো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণের সুললিত কণ্ঠের ক্বেরাত তেলাওয়াত। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *