ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রালে  ভয়াবহ অগ্নিকাণ্ড

ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রালে  ভয়াবহ অগ্নিকাণ্ড

ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রালে  ভয়াবহ অগ্নিকাণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুরনো গির্জা হিসেবে ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রাল বলা চলে অনেক বিখ্যাত। হাজার বছরের ইতিহাস।

দুএকশো বছরের নয় হাজার বছরের ইতিহাসের সঙ্গে যুক্ত এই গির্জা আগুনে পুড়ছে। আটশো পঞ্চাশ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে আগুনের ঘটনা ঘটেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্তম্ভিত মানুষ।

স্থানীয় সময় সোমবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

কর্তৃপক্ষ ধারণা করছে, ভবনটিতে মেরামত কাজের সময় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে।

প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হন। আহত হন আরও ২৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *