প্রশ্নফাঁস চরম দায়িত্বহীনতা ও অবহেলার বহিঃপ্রকাশ
পাথেয় রিপোর্ট : ক্বওমী মাদরাসা সমূহের সর্বোচ্চ কর্তৃপক্ষ ‘হাইআতে উলিয়া’র চরম দায়িত্বহীনতা ও অবহেলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কওমী মাদরাসা শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন ও সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ। তারা পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বিবৃতিতে বলেন, স্বল্প সময়ের ব্যবধানে হাইআত যে অদক্ষতার পরিচয় দিয়েছে, তাতে জাতি অত্যন্ত হতাশ ও বিস্মিত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন- ক্বওমী ছাত্র সমাজের দীর্ঘ দিনের আকাঙ্খিত, পূর্বাপর বহু আকাবির ও মাশায়েখের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছার ফলশ্রুতিতে প্রাপ্ত ক্বওমী শিক্ষা সনদের স্বীকৃতি শুধু আলেম-উলামাদের নয়; বরং এটি আপামর সর্ব সাধারণের এক বড় গৌরব।
১৪.০৪.২০১৯ ইং রোজ রোববার বাংলাদেশ ক্বওমী মাদরাসা শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ এক বিবৃতিতে ক্বওমী মাদরাসাসমূহের সর্বোচ্চ কর্তৃপক্ষ ‘হাইআতে উলিয়া’র চরম দায়িত্বহীনতা ও অবহেলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয় বলেন, কোনরূপ অযোগ্যতা, অদক্ষতা, এবং দূর্ণীতি প্রকাশ পেলে জাতীয় এই সর্বোচ্চ পরিষদ কঠিনরূপে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। জাতি অত্যন্ত ক্ষতিগ্রস্থ হবে যদি এই মহান প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সম্মান ক্ষুন্ন হয়। তাঁরা জোর দাবী জানিয়ে বলেন, ছয় বোর্ডের সমমান এবং সমাধিকারের প্রতি লক্ষ্য রেখে যোগ্য নেতৃত্বের ভিত্তিতে গুরগাম্ভীর্যের অধিকারী এই প্রতিষ্ঠানটিকে প্রশ্নাতীত ভাবে স্বাবলম্বী করে তুলতে হবে।
পরিষদের সভাপতি মুফতী আবুল কাসেম বলেন, হাইআত একটি জাতীয় প্রতিষ্ঠান। তার মান ও স্বকীয়তা বজায় রেখে তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে যোগ্য, দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, সর্ব-স্বার্থের উর্ধ্বে উঠে লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যত বিনির্মানে যোগ্যতা, দক্ষতা ও স্বচ্ছতা প্রদর্শনই হতে হবে হাইআতের একান্ত কাম্য।
বিবৃতিতে স্বাক্ষর করেন- মাওলানা মুফতী আবুল কাসেম. মাওলানা ইয়াহইয়া মাহমূদ. মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী. মাওলানা অবূ বকর. মাওলানা মুফতী তাজুল ইসলাম কাসেমী. মাওলানা ওবায়দুর রহমান. মাওলানা দিলাওয়ার হোসাইন. মাওলানা সিরাজুল ইসলাম. মাওলানা আবদুর রহীম. মাওলানা মাহবূবুর রহমান. মাওলানা আশিক মুহাম্মাদ. মাওলানা নূরুদ্দীন. মাওলানা শোআইব প্রমূখ।
উপস্থিত সদস্যগণের নাম ও স্বাক্ষর।
১. মাওলানা মুফতী আবুল কাসেম
২. মাওলানা ইয়াহইয়া মাহমূদ
৩. মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী
৪. মাওলানা ওবায়দুর রহমান
৫. মাওলানা আবূ বকর
৬. মাওলানা মুফতী তাজুল ইসলাম কাসেমী
৭. মাওলানা দিলাওয়ার হোসাইন
৮. মাওলানা সিরাজুল ইসলাম
৯. মাওলানা আবদুর রহীম
১০. মাওলানা মাহবূবুর রহমান
১১. মাওলানা আশিক মোহাম্মদ
১২. মাওলানা নূরুদ্দীন
১৩. মাওলানা শোআইব মাহমূদ
১৪. মাওলানা মুফতী আবদুস সালাম
১৫. মাওলানা ইকরামুল হক
১৬. মাওলানা ওয়ালিউল্লাহ মাসউদ


