বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম ওরফে রবিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল শহরের ১৫ নম্বর ওয়ার্ডের গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে। সে বগুড়ার কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে এসএসসি ভোকেশনাল কোর্সে নবম শ্রেণিতে পড়ত।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোদারপাড়া এলাকায় রবিউলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকেরা রবিউলকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা বলেন, তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। খুনিরা শনাক্তও হয়নি। এ ঘটনায় আজ শনিবার সকাল পর্যন্ত মামলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *