বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেলা ২টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। জানা যায়, ১২ ডিসেম্বর বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেছেন। তিনি দুপুর ১টায় ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

এসময় ছোট বোন শেখ রেহানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চেধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খায়ের, খুলনা-০২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষ করে কোটালীপাড়ায় বেলা তিনটায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার মধ্য দিয়ে শেখ হাসিনা আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা) প্রার্থী হয়েছেন।

এর আগে আওয়ামী লীগের প্রচারণা কর্মসূচির বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করবেন। তিনি সড়কপথে বুধবার সকালে টুঙ্গিপাড়ায় উপস্থিত হবেন এবং গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সড়কপথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *