বন্দুকধারীর গুলিতে আফগানিস্তানে নিহত ২ নারী বিচারক

বন্দুকধারীর গুলিতে আফগানিস্তানে নিহত ২ নারী বিচারক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শান্তির কথাবার্তা চললেও আফগানিস্তানে থামছে না সহিংসতা। তালেবান আর দুর্বৃত্তদের হাতে প্রায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন দেশটির মানুষ। এবার বন্দুকধারীর গুলিতে দেশটির সুপ্রিম কোর্টের দুই নারী বিচারক নিহত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) ভোরে রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এ হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আদালতের একজন মূখপাত্র আহমাদ ফাহিম কাইয়ূম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে গাড়িতে করে আদালতে আসার সময় ওই দুই বিচারকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

কাইয়ুম বলেছেন, দুর্ভাগ্যক্রমে, আজকের হামলায় আমরা দুজন নারী বিচারককে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছেন। তিনি জানান, দেশটির উচ্চ আদালতে প্রায় দুই শতাধিক নারী বিচারক কাজ করছেন।

কাবুল পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মূখপাত্র জামশিদ রসুলি বলেছেন, ওই দুই নারী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।

সাম্প্রতিক মাসগুলিতে আফগানিস্তান জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাবুলে হাই প্রোফাইলের লোকদের চিহ্নিত করে হত্যার নতুন ধারা শহরটিতে ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, পেন্টাগন আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা কমিয়ে আড়াই হাজার করার ঘোষণা দেওয়ার মাত্র দু’দিন পরে এ হামলার ঘটনা ঘটলো। দুই দশকের মধ্যে আফগানিস্তানে এটাই সর্বনিম্ন মার্কিনি সৈন্য সংখ্যা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *