বরিশালে এক হাজার মানুষ পেলো প্রধানমন্ত্রীর উপহার

বরিশালে এক হাজার মানুষ পেলো প্রধানমন্ত্রীর উপহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশালে প্রায় ১ হাজার কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

উপহার সামগ্রীতে রয়েছে ৮ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ এবং ১ লিটার সয়াবিন তেল।

আরও পড়ুন: ৪০ লাখ ডোজ টিকা আসছে

করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে বেজায় খুশি অসহায়-কর্মহীনরা। প্রাদুর্ভাবের সময় সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা প্রদানের কথা বলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সহায়তা বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *