বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন মরহুম চরমোনাই : মুফতি কাওছার বাঙ্গালী

বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন মরহুম চরমোনাই : মুফতি কাওছার বাঙ্গালী

বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন মরহুম চরমোনাই : মুফতি কাওছার বাঙ্গালী

পাথেয় রিপোর্ট : মরহুম শায়েখ হযরত মাওলানা ফজলুল করীম রহ.কে বহুমাত্রিক জ্ঞানের অধিকারী হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেছেন মুফতি কাওছার বাঙ্গালী। তিনি বলেন, মরহুম শায়েখ হযরত মাওলানা ফজলুল করীম রহ. ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী ক্ষণজন্মা এক মহাপুরুষ!
২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শিবু মার্কেট সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা স্থায়ী কার্যালয়ে, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত “মরহুম মাওলানা সৈয়দ ফজলুল করিম রহ. (পীর সাহেব চরমোনাই)-এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মরহুম শায়েখ ছিলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বহুমাত্রিক গুণের একজন যোগ্য অনুসারী।

পাক-ভারত উপমহাদেশে এরকম খুব কম মনীষীর জন্ম হয়েছে। যিনি একাধারে তাসাউফ/তাজকিয়ার উপরে কাজ করে গেছেন। কাজ করে গেছেন
*শিক্ষা বিস্তার ও দ্বীনী তালীমের জন্য দেশব্যাপী বক্তব মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে। তদ্রূপ গঠন করে গেছেন।

*বাংলাদেশের ইসলামী রাজনীতির সহীহ ধারার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম।

*ওয়াজ দাওয়াতি কাফেলায় শরিক করে গেছেন হাজারো লাখো আলেম-ওলামা ভক্তবৃন্দকে।

দাওয়াত, তালীম, তাজকিয়া, জিহাদ এই সকল শাখায় কাজ করেছেন এমন মানুষ হাতে গোনা কয়েকজন।

তাঁর সবচেয়ে বড়গুণ ছিলো সিদ্ধান্তের উপর অবিচল আস্থাবান থাকা। আপোষহীন থাকা। মৃত্যুঅবধি বাতিলের সাথে আপোষ করেননি। অভিশপ্ত নারী-নেতৃত্ব মেনে নেননি কখোনো।

জেলা সভাপতি সাংবাদিক শফিকুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায়, উক্ত সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সহ-সভাপতি এম হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব কাজল মাস্টার। আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি যুবায়ের হাসানসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলার আওতাধীন সকল থানার প্রতিনিধিগণের সমন্বয়ে, ব্যাপক উপস্থিতিতে উক্ত সভার কার্যক্রম বাস্তবায়ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *