বহু বিবাহ একটু ভুল অনুশীলন : মিসরের গ্র্যান্ড মুফতি

বহু বিবাহ একটু ভুল অনুশীলন : মিসরের গ্র্যান্ড মুফতি

বহু বিবাহ একটু ভুল অনুশীলন : মিসরের গ্র্যান্ড মুফতি

বহুবিবাহের বিরুদ্ধে মিশরের ইমামের ফতোয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বহুবিবাহকে একটু ভুল অনুশীলন বললেন মিসরের শীর্ষ ইসলামিক প্রতিষ্ঠান আল আজহারের প্রধান ইমাম শেখ আহমেদ আল-তাইয়েব। তিনি বহুবিবাহ করা বা বহুপত্নী রাখার বিষয়টি নারী এবং শিশুদের জন্য অবিচার হতে পারে উল্লেখ করে এর বিরুদ্ধে ফতোয়া দেন । তাকে সেখানে সুন্নী ইসলামের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয়।

শেখ আহমেদ আল-তাইয়েব বলেন, কোরআন সঠিকভাবে না বুঝে প্রায়শই এই বহুবিবাহের বিষয়টি অনুশীলন করা হয়। তিনি তার সাপ্তাহিক টেলিভিশন আনুষ্ঠানে এই ফতোয়া দেন। পরে তিনি টুইটারেও একই বক্তব্য তুলে ধরেন।

তার এই ফতোয়া নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ার পর এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে আল আজহার। সেই ব্যাখ্যায় বলা হয়েছে, প্রধান ইমাম বহুবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেননি। তিনি বিবাহ নিয়ে ভুল অনুশীলনের বিরুদ্ধে কথা বলেছেন। একই সঙ্গে বিতর্কের মুখে শেখ আহমেদ আল-তায়েব তার বক্তব্য থেকে সরে আসেননি।

তিনি তার নিজের বক্তব্যের সমর্থনে বলেন, একটি বিবাহ করাই ছিল নিয়ম এবং বহু বিবাহ হচ্ছে ব্যতিক্রম। যারা স্ত্রী থাকা সত্বেও বহুবিবাহের পক্ষে থাকেন বা সেটাকেই নিয়ম মনে করেন, তারা সকলেই ভুলের মধ্যে আছেন।

কোরআন থেকে ব্যাখ্যা দিয়ে আহমেদ আল-তায়েব বলেন, ‘একজন মুসলিম পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারেন। কিন্তু তাকে একাধিক স্ত্রীর প্রত্যেকের জন্য ন্যায্যতার শর্ত মেনে চলতে হবে। যদি সেই ন্যায্যতা না থাকে, তাহলে একাধিক স্ত্রী বা বহুবিবাহ নিষিদ্ধ।’

একাধিক স্ত্রী রেখে ন্যায্যতা রাখা সম্ভব নয় বলে মনে করেন তিনি। নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কারের যে আন্দোলন, তাকে সমর্থন করেন মিসরের এই ইমাম টুইট বার্তায় বলেছেন, ‘সমাজের অর্ধেক নারী। ফলে তারাই সমাজের অর্ধেকের প্রতিনিধিত্ব করেন। আমরা যদি তাদের যত্ন বা সন্মান না করি, তাহলে এটি কেবল এক পায়ে হেঁটে যাওয়া।’

মিসরে নারীদের জন্য যে জাতীয় কাউন্সিল রয়েছে, তারা এই ইমামের বক্তব্যের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। সূত্র: বিবিসি

উল্লেখ্য, পবিত্র কুরআনে একজন মুসলমান চারটি বিবাহ করত েপারবে এমন কথা রয়েছে। তবে হাদীসে রাসূলে বিবাহিত নারীদের মধ্যে সমতা বিধানও গুরুত্বের আলোচনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *